কানাডায় নতুন ব্যবস্থায় যারা ভিসা সুবিধা পাবেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

কানাডা অফিস: করোনা মহামারির পর শ্রমিকসংকটে পড়েছে কানাডা। সেই সংকট কাটাতে নতুন পদক্ষেপ নিয়েছে দেশটি। এর ফলে কানাডায় যাঁরা স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন, তাঁদের পক্ষে এখন পরিবারের অন্যান্য সদস্যকে নিয়ে আসা সহজ হবে।

ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিদের স্বামী/স্ত্রী ও পরিবারের সদস্যদের জন্য নতুন ব্যবস্থা হিসেবে ওপেন ওয়ার্ক পারমিট দেবে দেশটি।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রী শন ফ্রেজার গত শুক্রবার সাময়িক ভিসা প্রাপ্তি দ্রুততর করার ঘোষণা দিয়েছেন। বিষয়টি হচ্ছে, স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিদের পরিবারবর্গের ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে, যাতে তাঁরা পরিবারের সঙ্গে দ্রুত মিলিত হতে পারেন।

এই ঘোষণায় যা যা থাকছে তা হলো:
১. স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিদের স্বামী/স্ত্রীদের দ্রুত সাময়িক বসবাসের ভিসা (টিআরভি) দেওয়া।

Manual7 Ad Code

২. এই ভিসা প্রক্রিয়াকরণে নতুন ও সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ

৩. স্বামী/স্ত্রী বা পরিবারের সদস্যদের জন্য নতুন ওপেন ওয়ার্ক পারমিট

৪. চলতি বছরের ১ আগস্ট থেকে বছরের শেষ ভাগের মধ্যে যাঁদের ওপেন ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হবে, তাঁদের জন্য মেয়াদ বৃদ্ধি।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক সংস্থা আইআরসিসি এক বিবৃতিতে বলেছে, ‘এখন থেকে ৩০ দিনের মধ্যে এসব আবেদন প্রক্রিয়াকরণ করা হবে; স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিদের স্বামী/স্ত্রী বা তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের পরিস্থিতি বিবেচনা করে এটা করা হবে, ফলে তাঁরা উপকৃত হবেন। নতুন এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত বেশ কিছু আবেদন অনুমোদিত হয়েছে। এই শ্রেণিতে আবেদন অনুমোদনের হার ৯৩ শতাংশ।’

যারা কানাডায় সাময়িক বসবাসের অনুমতি নিয়ে বসবাস করছেন, তাঁদের স্বামী/স্ত্রী ও তাঁদের ওপর নির্ভরশীল সন্তানদের জন্য কাজের অনুমতি দেবে কানাডা সরকার। এখন অবশ্য এই শ্রেণির মানুষেরা স্থায়ীভাবে বসবাসের অনুমতির আবেদন জমা দেওয়ার পর কাজের অনুমতি পান।

Manual6 Ad Code

করোনা মহামারির পর থেকে কর্মীসংকট মোকাবিলায় কানাডা সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি দেশটি পর্যটন ভিসায় বেড়াতে যাওয়া মানুষদের কাজের অনুমতির মেয়াদ বাড়িয়েছে। ট্রুডো প্রশাসন আরও দুই বছরের জন্য এই মেয়াদ বাড়িয়েছে। অর্থাৎ পর্যটন ভিসায় যাঁরা কানাডায় অবস্থান করছেন, তাঁরা আরও দুই বছর সে দেশে কাজ করতে পারবেন।

এ ছাড়া পর্যটন ভিসা নিয়ে গত ১২ মাস যাঁদের কাজ করার অনুমতি ছিল, তাঁরাও আবার আবেদন করতে পারবেন। এর আগে গত বছরের অক্টোবর মাসে কানাডায় অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের কর্মঘণ্টার সময়সীমা তুলে নেওয়া হয়েছে।

Manual5 Ad Code

এত দিন বিদেশি শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজের অনুমতি পেতেন। নতুন নিয়ম অনুযায়ী মাধ্যমিক–পরবর্তী পর্যায়ের শিক্ষার্থীরা গত বছরের ১৫ নভেম্বর থেকে ইচ্ছেমতো কাজের সুযোগ পাচ্ছেন। প্রাথমিকভাবে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এর মেয়াদ থাকবে, এরপর তা স্থায়ী করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কানাডা সরকার।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code