ইতালিতে প্রবেশের পর ডুবলো নৌকা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: ইতালির লামপেদোসা দ্বীপে একটি নৌকা ডুবে ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। বুধবার উদ্ধারকারীরা এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে।

Manual1 Ad Code

অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই নৌকায় থাকা ৪ জন। তারা উদ্ধারকারীদের জানিয়েছেন, তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে নৌযানটিতে চড়ে ইতালির দ্বীপটিতে ভিড়েছিলেন। কিছু বুঝে ওঠার আগেই এটি তলিয়ে যায়।

Manual8 Ad Code

তারা চার জন আইভরি কোস্ট ও গিনির নাগরিক। নিহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি উদ্ধারকারীরা।

এ ঘটনায় তিউনিসিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপে অবৈধ প্রবেশে এই পথটি গুরুত্বপূর্ণ হয়েছে উঠেছে অভিবাসন প্রত্যাশীদের কাছে। গত কয়েক দিনে লামপেদোসা থেকে ২ হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে ইতালীয় কর্তৃপক্ষ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code