নাসায় যোগ দিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহাদ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনে (নাসা) আবহাওয়া বিজ্ঞানী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহাদ আল আবদুল্লাহ।

Manual3 Ad Code

ফাহাদ জানান, প্রথমে নাসা গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে গবেষক হিসেবে কাজ শুরু করবেন তিনি। তার কর্মক্ষেত্র প্রথমে নাসার গ্লোবাল মডেল এবং স্যাটেলাইট ডেটা আত্তীকরণ অফিসে থাকবে। তার প্রাথমিক প্রকল্পটি ইউএমডি এবং নাসা জেপিএলের সহযোগিতায় হবে।

Manual4 Ad Code

নাসায় কাজ পাওয়ার সুযোগের বিষয়ে তিনি বলেন, নাসায় একজন বিজ্ঞানী হিসেবে কাজ করব, যা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। এ স্বপ্ন পূরণে যারা তার পাশে ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমি আমার মাতৃভূমি ও দেশের জন্য অবদান রাখতে চাই।

Manual5 Ad Code

উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯-১০ সেশনে পদার্থ বিজ্ঞানে অনার্স-মাস্টার্স করার পর যুক্তরাষ্ট্রের জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ফাহাদ। এরপর তিনি নাসায় যোগ দিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code