গায়েবি মামলা কাকে বলে জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গায়েবি মামলা কী? কাকে বলে? এটা আমি জানি না। ঘটনা ঘটলে, ভাঙচুর করলে, লোক হত্যা করলে, জনসাধারণের জানমালের ক্ষতি হলে মামলা হয় জানি। তাছাড়া যাদের ধরা হচ্ছে, তাদের বিরুদ্ধে অবশ্যই সুনির্দিষ্ট অভিযোগ আছে। সেজন্যই তাদের বিরুদ্ধে মামলা হয়। ‘গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে’—বিএনপির এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ভারত সফর শেষে দেশে ফিরে রবিবার (২০ নভেম্বর) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

Manual8 Ad Code

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের স্থান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ঠিক করে দেবেন।’ তিনি বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। সবকিছু মেনেই তারা মিটিং করবে। কিন্তু তারা যদি আইন ভাঙে, জ্বালাও-পোড়াও করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তার দায়িত্ব পালন করবে।’

Manual8 Ad Code

বিএনপি চায় রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে। সেখানে সমাবেশের অনুমতি সরকার দেবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) বলছে ২৫ লাখ মানুষ এক জায়গায় সমবেত হবে। কোথায় করবে, কেন করবে, এটা আমাদের জানা নেই। ২৫ লাখ লোক কোথাও জড়ো হলে আপনারা বুঝতে পারেন কী দশা হবে? আমরা কমিশনারকে (ডিএমপি কমিশনার) বলেছি, এত বড় মাঠ বা জায়গা ঢাকায় আছে কিনা, থাকলে সেখানে মিটিং করার সুযোগ দিতে। ঢাকায় তো ১০ হাজার লোক হলেই অচল হয়ে যায়। যেহেতু রাজনৈতিক চর্চায় আমরা বাধা দিচ্ছি না, তাই তারা যদি এরকম আয়োজন করে, তাহলে এমন জায়গায় যেন করে—যেখানে তাদের এত জায়গা হয়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code