হাতল না ধরে সাইকেল চালানোর রেকর্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: কানাডার আলবার্টার সাইক্লিস্ট রবার্ট মারে। তিনি হাতল না ধরেই ১৩০ দশমিক ২৯ কিলোমিটার সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নিজের নাম লিখিয়েছেন। সম্প্রতি এই পথ পাড়ি দিতে তার সময় লেগেছে ৫ ঘণ্টা ৩৭ মিনিট। কাজটি করতে গিয়ে তাকে নিজের ভারসাম্য ও ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে।

Manual2 Ad Code

আলবার্টা প্রদেশের ক্যালগারির আলঝেইমার সোসাইটির জন্য তহবিল সংগ্রহের অংশ হিসেবে সাইকেল চালিয়েছেন রবার্ট।

Manual3 Ad Code

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, রবার্ট শিশুকাল থেকে সাইকেল চালান। তিনি সাঁতারও শিখেছেন। ভোরবেলায় বোনের সঙ্গে সাইকেল চালিয়ে তিনি সুইমিংপুলে যেতেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code