যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রী মেহেরুনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

নিউইয়র্ক : সাড়ে ৩৭ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল ইউনিভার্সিটির ছাত্রী মেহেরুন চৌধুরী (১৯)। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া সিটিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতন হয়েছিলেন মেহেরুন।

Manual1 Ad Code

ঘটনাস্থল থেকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স দিয়ে তাকে পেন প্রেসবাইটেরিয়ান মেডিকেল সেন্টারে ভর্তি করেছিল ফিলাডেলফিয়ার পুলিশ। ঘটনার সময় মেহেরুনের ভাই ছিল গাড়িতে। তাকে প্রাথমিক চিকিৎসার পর রিলিজ দেয়া হয়েছে। মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার সন্তান লুৎফর চৌধুরী মিঠুর কন্যা মেহেরুন।

 

Manual1 Ad Code

পুলিশের উদ্ধৃতি দিয়ে মিলবোর্ন বরোর ভাইস প্রেসিডেন্ট নূরুল হাসান জানান, দুর্ঘটনায় মেহেরুনের বিএমডব্লিউর সামনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ মেহেরুনকে হাসপাতালে নেয়। তার মৃত্যুর সংবাদে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।এনআরবি নিউজ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code