একক সত্তায় এ বিশ্ব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code


ড. মো. নিজাম উদ্দিন স্বপন

অভিন্ন স্বরে কথা, শান্ত কণ্ঠের বাক্যলাপ,
অনুরোধ-উপরোধ, বিরহ-প্রণয় সবখানেই এক সংলাপ,
সকল অপেক্ষা-উৎযাপনের এক ভেন্যু এক মেন্যু,
এক অভুতপূর্ব দৃশ্য…

নেই হুমকি-ধামকি, কথার মারপ্যাঁচ, সবাই ন্যস্ত এক বিন্দুতে,
যেন এক বিশ্বে এক দেশ, এক পরিচয়ে এক বেশ,
এক অকল্পনীয় একাত্মতা…

Manual5 Ad Code

অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, স্বল্প পাল্লার দূর পাল্লার ক্ষেপণাস্ত্র,
আকাশপথ-জলপথ-স্থলপথ, সব যেন আজ হাহাকারে একাকার রথ,
বর্ণ সাদা-ধূসর-কালো, বাহুবল, কেউ আজ করে না পার্থক্যের ডামাডোল,

এক অদ্বিতীয় আত্মা…
কাশ্মীর-ফিলিস্তিন, তিব্বত-তাইওয়ান নিয়ে প্রশ্ন নেই কারও,
ব্যস্ত সবাই এক নিস্তব্দ নগরীর অন্বেষণে,
এক বিদগ্ধ দুঃস্বপ্ন প্লাবনে একই নৌকায় ভেসে ভেসে পারাপার,
এক অন্য ভুবন…

Manual4 Ad Code

সকাল-দুপুর-রাত শুধুই কারফিউ, ঘর-বাহির যেন নিরব নিবিড় আচ্ছাদনে,
কি এক মোহে, মহাজাগতিক ডাকে মৃয়মান,
ভেজাল-জটিল-কুটিল শব্দগুলো ফুরুৎ করে উধাও,
এক পবিত্র ধরণী…

সরকারি-বিরোধী দল, বিশ্বাসী-অবিশ্বাসী মনোবল, এক কাতারে,
বন্দুক-কামান, প্রিয়-অপ্রিয়, জোর-জবরদস্তি, সবই আজ শুধুই সহানুভুতি,
কবিতা-গল্প, উপন্যাস-বাহাস যেন মিশে গেছে এক সুতোয়,
এক বিনিদ্র অবয়ব…

Manual6 Ad Code

নষ্ট-পাপিষ্ঠ, সতী-পতিতা সবাই পাশাপাশি একজনের অপেক্ষাতে,
ওই আকাশের দিকে তাকিয়ে,
কখন আসমান ভেদ করে আওয়াজ উঠবে, পাঠাবে তাঁর ঐশ্বরিক বাণী,
তোমরা কি শুনো-নাই? তোমরা কি ভাবো নাই?
আমি আছি একজন-ই,
নাটাই আমার-ই হাতে,

তোমরা সবাই উড় ক্ষণিকের তরে, আমার কাছে-ই ফেরো দিনান্তে
তোমার বর্তমান আস্তানায়  তুমি নিঃস্ব
একক সত্তা মেনে ঠিকানা আঁক মানচিত্রে এ বিশ্ব

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code