হাত ও পায়ের নখ সুন্দর আর সাদা করার টিপস

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: হাত-পায়ের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে সুন্দর নখের ওপর। অনেকের নখ পাতলা হওয়ার কারণে দ্রুত ভেঙে যায় এবং সহজে বড় হয় না। ত্বকের যতেœ অনেক কিছুই তো করা হয়। কিন্তু হাত-পায়ের নখের যত্ন নেয়া হয় না তেমন। কিন্তু ত্বকের যতেœর পাশাপাশি হাত-পায়ের নখের যতেœর জন্য কিছুটা সময় রাখা জরুরি। নখ যেহেতু হাত-পায়ের আকর্ষণ বাড়িয়ে দেয়; সেহেতু চলুন জেনে নিই নখ দ্রুত বড় ও শক্ত করার কিছু উপায়। উল্লেখ্য, সপ্তাহে অন্তত একদিন হাত-পায়ের নখের যত্ন নিন নিম্নোক্ত উপায়ে।
লেবুর রস: ১ চামচ লেবুর রস, ৩ চামচ অলিভ অয়েল কুসুম গরম পানিতে মিশিয়ে নখ ১০ মিনিট ভিজিয়ে রাখুন। প্রতিদিন এই ভাবে করতে হবে।
নারিকেল তেল: নারিকেল তেল গরম করে নখ ম্যাসাজ করুন। এতে ভিটামিন ই থাকে। এই তেলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ঘুমানোর আগে নারকেল তেল দিয়ে নখ ম্যাসাজ করুন। কিছুদিন পর আপনি নিজেই পার্থক্য দেখবেন।
কমলার রস: কমলার রস নিন, তাতে নখ ১০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর উষ্ণ বা কুসুম গরম পানি দিয়ে হাত পরিষ্কার করে নিন। এরপর ভালোভাবে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন। প্রতিদিন এই পদ্ধতি ফলো করুন।
অলিভ অয়েল: নখ শক্ত ও বড় করতে চাইলে নিয়মিত সকালে ও বিকেলে অন্তত ৫ মিনিট অলিভ অয়েল দিয়ে নখ ম্যাসাজ করুন।
নেইল আর্ট: নেইল আর্ট, জেল এবং অ্যাক্রিলিক নখগুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগে। কিন্তু এগুলো নখের বৃদ্ধিতে বাধা দেয়। নখের গুণমান নষ্ট করে। তাই নিয়মিত নেইল আর্ট করা থেকে বিরত থাকুন।
নখ সাদা করবেন যেভাবে: বেবি টুথব্রাশ বা নরম ব্রাশ এবং সাদা পেস্ট দিয়ে নখ ১-২ মিনিট ঘষুন। অথবা পেস্টের সঙ্গে বেকিং সোডা ব্যবহার করলে আরো ভালো ফল পাবেন। নখ পরিষ্কার করা হলে অবশ্যই ময়েশ্চারাইজার বা লোশন বা ক্রিম লাগিয়ে নিবেন।

Manual4 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code