মণিপুরে সেনাবাহিনী কিছুই করতে পারবে না

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতীয় সেনাবাহিনী মণিপুর সংকটের সমাধান করতে পারবে না বলে মনে করছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, ১০০ দিনেরও বেশি সময় ধরে মণিপুরে চলা জাতিগত সহিংসতার সমাধান গুলি থেকে আসবে না।

Manual6 Ad Code

মণিপুর সংকট সমাধানে সেনাবাহিনীর হস্তক্ষেপ চেয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের পর শুক্রবার এ কথা বলেন কংগ্রেস থেকে ২০১৫ সালে বিজেপিতে আসা হিমন্ত বিশ্ব শর্মা।

রাহুল বলেছিলেন, সেনাবাহিনী দু’দিনের মধ্যে সংঘর্ষ-বিধ্বস্ত উত্তর-পূর্ব রাজ্যে চলা অরাজগতা বন্ধ করতে পারে।

Manual6 Ad Code

প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘সেনাবাহিনী কিছুই সমাধান করতে পারবে না। এই জাতিগত সহিংসতার সমাধান বুলেট থেকে নয়, হৃদয় থেকে আসা উচিত।’

Manual8 Ad Code

শুক্রবার সন্ধ্যায় গুয়াহাটিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘রাহুল গান্ধী বলছেন যে ভারতীয় সেনাবাহিনীকে সহিংসতা বন্ধে এগিয়ে আসতে হবে। এটার মানে কি? বেসামরিকদের ওপর গুলি চালানো উচিত? এটা তার পরামর্শ? তিনি এটা কিভাবে বলতে পারেন। সেনাবাহিনী কোনও কিছুরই সমাধান করতে পারবে না। তারা কেবল সাময়িকভাবে বা প্রদত্ত পরিস্থিতিতে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম। এই সমস্যার সমাধান বুলেট থেকে নয়, হৃদয় থেকে আসতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code