৩ মাস কারাভোগের পর ভারতে ফিরছেন ১৩৫ জেলে

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ভারত প্রতিনিধি: কারাভোগ শেষে নিজের দেশে ফিরছেন ১৩৫ ভারতীয় জেলে। তিনমাস চার দিন পর বাগেরহাট আদালত থেকে খালাস পেয়ে মোংলার ফেরিঘাট এলাকায় থাকা আটটি ট্রলারে মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনার উদ্দেশ্যে যাত্রা করেন তারা। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশের দায়ে ২৭ জুন আটটি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। ২৮ জুন চারটি ট্রলার ও ৬৮ জেলে এবং ২৯ জুন চারটি ট্রলার ও ৬৭ জেলেকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেন নৌবাহিনী। এরপর আটক ওই ১৩৫ জেলেকে বাগেরহাট জেলহাজতে পাঠায় পুলিশ। দীর্ঘ তিন মাস চার দিন কারাভোগের পর মঙ্গলবার বেলা ১১টার দিকে আদালতে তোলা হলে তাদের খালাস দেন বিচারক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code