কানাডায় মারা গেলেন অভিনয়শিল্পী জামাল উদ্দিন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

কানাডা অফিস:

Manual3 Ad Code

তিন সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৮১ বছর বয়সে মারা গেলেন অভিনয়শিল্পী জামালউদ্দিন হোসেন। এর মধ্য দিয়ে অভিনয়শিল্পী রওশন আরা হোসেনের সঙ্গে তাঁর ৫৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। বেশ কিছুদিন ধরে ভালো নেই রওশন আরা হোসেনও। তিনি পারকিনসনস রোগে ভুগছেন। ছেলে তাশফিন হোসেন শনিবার বললেন, ‘বাবা মৃত্যুর সময় মা হাসপাতালেই ছিলেন। তাঁর অবস্থাটা এখন এমন, এই মনে থাকে তো এই মনে থাকে না। তাঁকে নিয়ে তো আমাদের চিন্তার শেষ নেই। বাবা যেমন রোগে খুব কষ্ট পাচ্ছিলেন, মা–ও আসলে খুব কষ্ট পাচ্ছেন।

তাশফিন হোসেন কানাডার ক্যালগ্যারি থেকে জানালেন, শুক্রবার এখানকার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় তাঁর বাবা মারা যান। এই সময়ে তাঁদের সবার সঙ্গে মা–ও ছিলেন। তিনি বেশ কিছুক্ষণ বাবার দিকে অপলক তাকিয়ে ছিলেন। কাঁদলেনও কিছুক্ষণ। বুঝতে পেরেছেন, আব্বা আমাদের ছেড়ে চলে গেছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code