সুবিচার প্রতিষ্ঠায় সচেষ্ট হতে হবে ঈদ শুভেচ্ছায় মির্জা ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। শুক্রবার (৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো ঈদবার্তায় তিনি বলেন, ‘উৎসব মানবজাতির এমন এক সাগর তীর, যেখানে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবাই শামিল হতে পারে। তাই স্বার্থচিন্তা পরিহার করে মানবকল্যাণ এবং সমাজে শান্তি, ন্যায়, সুবিচার ও সোহার্দ্য প্রতিষ্ঠায় আমাদেরকে সচেষ্ট হতে হবে। পবিত্র ঈদলি আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, তাদের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করি। বাণীতে উল্লেখ করা হয়, কোরবানি মুসলিমদের জন্য মহান আল্লাহর নৈকট্য লাভের একটি মহৎ ইবাদত।

Manual2 Ad Code

মানবতার সেবায় মুসলমানদেরকে তাদের সময়, প্রচেষ্টা এবং সম্পদ নিয়ে এগিয়ে আসতে সাহায্য করে। কোরবানির পশুকে আল্লাহ তার মহিমার প্রতীক করেছেন। কোরবানির এই শিক্ষাকে বুকে ধারণ করে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করা আমাদের লক্ষ্য হওয়া উচিৎ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code