হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় উপসাগরীয় দেশগুলো

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে দীর্ঘ এক মাসের সংঘাত শেষে উপসাগরীয় অঞ্চলে স্বস্তির নিশ্বাস ফিরলেও কাটছে না আশঙ্কার মেঘ। বুধবার ভোরে এই চুক্তির ঘোষণা দেওয়া হয়। তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিয়ে ধোঁয়াশা থাকায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ এ অঞ্চলের দেশগুলো এখনও গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়ার এবং একটি ‘পুরোনো সভ্যতা’ ধ্বংস করার হুমকি দিয়ে সময়সীমা শেষ হওয়ার মাত্র ৯০ মিনিট আগে এই যুদ্ধবিরতি ঘোষণা করেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দিয়েছিল। উল্লেখ্য, বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। দুই সপ্তাহের এই বিরতির প্রধান শর্তই হলো হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code