রাশিয়ার পর এবার উত্তর কোরিয়াতেও সুনামি সতর্কতা

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

এশিয়া ডেস্ক: জাপানে আঘাত হানা ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের জেরে রাশিয়ার পর এবার উত্তর কোরিয়াতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ( ১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এই খবর প্রকাশ করেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় রেডিও’র বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে। সেখানে ২ দশমিক এক আট মিটার (৬ দশমিক ৮ ফুট) পর্যন্ত ঢেউ উঠতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

Manual1 Ad Code

সোমবার জাপানের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরই দেশটিতে সুনামি সতর্কতাসহ আরও ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়।

Manual6 Ad Code

এক প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে দেশটিতে ৭ মাত্রার আরও ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code