উপসাগরীয় মন্ত্রীদের সঙ্গে বসছেন ল্যাভরভ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সৌদি আরব সফর করতে যাচ্ছেন। আগামী বুধবার সৌদি রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলভুক্ত দেশগুলোর (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মঙ্গলবার দুই উপসাগরীয় কর্মকর্তার বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, রিয়াদের জিসিসি সদর দফতের সৌদি আরব, বাহরাইন, ওমান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন রুশ মন্ত্রী সের্গেই ল্যাভরভ। ওই বৈঠকে কোন ইস্যুর ওপর জোর দেওয়া হবে তা স্পষ্ট নয়। তবে এক কর্মকর্তা জানিয়েছেন উপসাগরীয় ওই ছয় মন্ত্রী অনলাইনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গেও বৈঠক করবেন। বুধবার আরও পরের দিকে এই অনলাইন বৈঠকের কথা রয়েছে। তবে এর বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তা।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code