অনির্দিষ্টকালের জন্য নিউমার্কেট বন্ধ ঘোষণা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজধানীর নিউমার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমিনুল ইসলাম। এছাড়াও আগুনের কারণে শনিবার (১৫ এপ্রিল) সকাল থেকে আশেপাশের চাঁদনি চক ও গাউছিয়া মার্কেটও বন্ধ রয়েছে।

Manual8 Ad Code

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানী নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট নিরলস প্রচেষ্টা চালিয়ে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণের তথ্য জানায়। তবে এখনও আগুন নেভেনি। পুরোপুরি আগুন নেভাতে আরও কিছু সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code