নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। শীত ও বড়দিনকে ঘিরে সংক্রমণের হার কয়েকগুণে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভাইরাসের বিস্তার রোধে ভ্রমণে জারি হচ্ছে বিভিন্ন বিধিনিষেধ। এসবের মধ্যেই বাতিল হলো কয়েক হাজার ফ্লাইট।
Manual4 Ad Code
জানা যায়, বড়দিনের ঠিক আগে বিশ্বজুড়ে ৩ হাজার ৮০০ এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রেই বাতিল হয়েছে ১ হাজারের বেশি ফ্লাইট। উড়োজাহাজগুলোর কর্মী থেকে শুরু করে ক্রু ও পাইলটরা ওমিক্রনে আক্রান্ত হওয়ায়, এমন সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইনসগুলো।
কঠোর বিধিনিষেধ আরোপ করায় দুর্ভোগে পড়েছে কয়েক লাখ যাত্রী। ফ্লাইট বাতিলের কারণে মিনেপোলিসের সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদুর, কম্বল, বালিশ নিয়ে অপেক্ষায় আছেন যাত্রীরা।
Manual7 Ad Code
