জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকের ড্রেস কোড বিজ্ঞপ্তি: ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য বিভাগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত নারীদের হিজাব এবং পুরুষদের টাকনুর উপরে পোশাক পরিধান করার নির্দেশ দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম।গত বুধবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিত্ত দেন তিনি। এ ঘটনায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। আজ একটি পাঠানো চিঠিতে আগামী তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, অফিস চলাকালে ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বী পুরুষদের টাকনুর উপরে ও নারীদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা এবং পর্দা মেনে চলার নির্দেশ দেয়া বিজ্ঞপ্তিটি কোন বিধিবলে এবং কোন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে তার ব্যাখা আগামী তিন কার্যদিবসের মধ্যে দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code