মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা নেই 

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলেছে, মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা মোতায়েনের কোনও পরিকল্পনা নেই। গতকাল রোববার পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার এই মন্তব্য করেছেন। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অবস্থানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হামলা চালানোর পর সেনা মোতায়েন নিয়ে এ কথা জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

প্যাট্রিক রাইডার বলেছেন, ইরানপন্থি হুথিদের ওপর মার্কিন-ব্রিটিশ হামলার ভালো প্রভাব রয়েছে। মার্কিন সেনাবাহিনী যেকোনও পাল্টা হামলার পরিস্থিতির ওপর নজর রাখা অব্যাহত রাখবে।

 

Manual6 Ad Code

তিনি বলেন, অঞ্চলটিতে অতিরিক্ত সেনা পাঠানোর আপাতত কোনও পরিকল্পনা নেই। আমাদের প্রাথমিক পর্যালোচনা হলো যে হামলার ভালো প্রভাব রয়েছে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখব। যেমনটি প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, আমরা প্রয়োজনীয় নেওয়া পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখব।

Manual2 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code