রাজস্থানের বসতবাড়িতে মিগ-২১ বিধ্বস্ত, নিহত ৩

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাজস্থানের একটি গ্রামে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ ফাইটার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হয়েছেন ৩ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। হনুমানগড়ের বাহলোল নগরের কাছে সোমবার এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বিমানটি নিয়মিত অনুশীলনের জন্য সুরতগড় বিমানঘাঁটি থেকে যাত্রা করেছিল। কারিগরি ত্রুটির কারণে সেটি বিধ্বস্ত হয়।

Manual6 Ad Code

বিমানের পাইলট সময়মতো বিমান থেকে বের হয়ে যাওয়ায় তিনি অক্ষত আছেন বলে জানা গেছে। ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) জানায়, সামান্য আঘাতপ্রাপ্ত পাইলটকে উদ্ধার করতে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছিল।

Manual5 Ad Code

বিবৃতিতে তারা জানায়, পাইলট আকাশে জরুরি পরিস্থিতির মুখে পড়েছিলেন। এ সময় তিনি বিদ্যমান পদ্ধতি মেনে বিমানটিকে রক্ষার চেষ্টা করেছিলেন। এতে ব্যর্থ হওয়ায় তিনি বিমান থেকে বেড়িয়ে যান। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে একটি কমিটি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code