বাসচাপায় দিয়া-রাজীবের মৃত্যু : রায় আজ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও রাজীবের মৃত্যুর ঘটনার মামলার রায় আজ।

 

রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করবেন।

 

গত ১৪ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেন।

 

Manual7 Ad Code

রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ‘রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছি।’

 

আসামিপক্ষের আইনজীবী টিএম আসাদুল সুমন বলেন, ‘মামলায় অনেক ত্রুটি আছে। মামলার ডকুমেন্টরি বিবেচনা করলে আসামিরা খালাস পাবে। আর রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি।’

 

মামলার বাদী মিমের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ‘সবাই চেয়েছে মামলায় ভালো একটা বিচার হোক, উপযুক্ত বিচার হোক। দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু এটা তো দুর্ঘটনা না, তারা রাজীব-দিয়াকে ইচ্ছাকৃতভাবে খুন করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। উপযুক্ত বিচার হলে মেয়ের আত্মা শান্তি পাবে। তাদের বিচার হলে অন্য ড্রাইভাররা দেখবে, তারা ভয় পাবে, অসুস্থ প্রতিযোগিতা থেকে বিরত থাকবে। অদক্ষ ড্রাইভারদের বিচার চাচ্ছি। তাদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছি।’

Manual1 Ad Code

 

প্রসঙ্গত, গত বছরের ২৯ জুলাই দুপুরে কালশী ফ্লাইওভার থেকে নামার মুখে এমইএস বাসস্ট্যান্ডে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। জাবালে নূর পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার জায়গায় দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আরেকটি দ্রুত গতিসম্পন্ন জাবালে নূর বাস ওভারটেক করে সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাস শিক্ষার্থীদের ওপর ওঠে যায়। ওই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান দুইজন। আহত হন ১৫-২০ জন শিক্ষার্থী। এ ঘটনায় ২৯ জুলাই রাতে ক্যান্টনমেন্ট থানায় মিমের বাবা জাহাঙ্গীর আলম মামলা দায়ের করেন।

 

Manual8 Ad Code

গত বছর ৬ সেপ্টেম্বর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক কাজী শরীফুল ইসলাম ঢাকা সিএমএম আদালতে ছয়জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

Manual1 Ad Code

 

মামলায় জাবালে নূর পরিবহনের বাসচালক মাসুম বিল্লাহ, মো. জোবায়ের সুমন, মো. জাহাঙ্গীর আলম, চালকের সহকারী মো. এনায়েত হোসেন কারাগারে আছেন। অপর আসামি চালকের সহকারী মো. আসাদ কাজী পলাতক রয়েছেন।

 

আসামি জাবালে নূর পরিবহনের বাসমালিক মো. শাহদাত হোসেন আকন্দের মামলার অংশের কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code