মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক তানশ্রী খেতাবে ভূষিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

মালয়েশিয়ার রাজা কর্তৃক তানশ্রী খেতাবে ভূষিত হয়েছে দেশটির স্বাস্থ্য মহাপরিচালক দাতুক সেরি ডা. নূর হিশাম আব্দুল্লাহ। নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে ব্যতিক্রমী ভূমিকা এবং নেতৃত্বের জন্য রাজা ইয়াং ডি-পার্টুয়ান আগুন আল সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মোস্তফা বিল্লাহ শাহ এ খেতাবে তাকে ভূষিত করেন।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

ডা. নূর হিশাম এ পুরস্কারের জন্য ইয়াং ডি-পার্টুয়ান আগোং এবং প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ডা. নূর হিশাম ছাড়াও আরও ১১ জন ব্যক্তিকে পিএসএম পুরষ্কার প্রদান করা হয়েছে।

সোমবার ইস্তানা মেলাওয়াতীতে ২০২০ ফেডারেল অ্যাওয়ার্ড বিনিয়োগ অনুষ্ঠানে মোট ৩১ জন রাজার কাছ থেকে পুরষ্কার, সম্মাননা এবং পদক পেয়েছেন।

এর আগে স্বাস্থ্য মহাপরিচালক ব্র্যান্ডলরেট মোস্ট আউটস্ট্যান্ডিং ব্র্যান্ডলিডারশিপ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

দ্য ওয়ার্ল্ড ব্র্যান্ডস ফাউন্ডেশনের (টিডব্লিউবিএফ) সভাপতি ড. কে কে জোহান (আন্তর্জাতিক) এবং চেয়ারম্যান তান শ্রী রেইনার অ্যালথফ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এ সম্মাননা প্রদান করেন।

ডা. নূর হিশাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওএইচ) পক্ষ থেকে এক্সেলেন্ট হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার অ্যাওয়ার্ডও পেয়েছেন।

এছাড়া ডা. নূর হিশাম আব্দুল্লাহকে বিশেষ সম্মানে ভূষিত করেছে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম)। ৩ জুলাই ‘ইউকেএময়ে’র অনুষদের ‘সংঞ্জান কেনকানা’ পুরস্কার ঘোষণা করে ‘ইউকেএময়ে’র অনুষদ বিভাগ।

Manual1 Ad Code

 

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code