অ্যান্টিবডি কিটের অস্থায়ী নিবন্ধন চেয়ে ওষুধ প্রশাসনে গণস্বাস্থ্যের আবেদন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ অ্যান্টিবডি কিটের ইন্টারনাল ভ্যালিডেশন রিপোর্ট আমলে নিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে অস্থায়ী নিবন্ধনের জন্য আবেদন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ও কোভিড-১৯ ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে ডা. মুহিব উল্লাহ বলেন, ‘৫ জুলাই ঔষধ প্রশাসনের মহাপরিচালক আমাদের কথা ইতিবাচকভাবে শুনেছেন এবং সর্বাত্মক সহায়তা করতে চেয়েছেন। অনুষ্ঠানে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর ও উপপরিচালক সালাহউদ্দিন উপস্থিত ছিলেন। আমরা অ্যান্টিবডি কিটের উন্নত সংস্করণ বিষয়ে যুক্তরাষ্ট্রের ঔষধ প্রশাসন (এফডিএ) আমব্রেলা গাইডলাইন অনুসরণ করে আমাদের ইন্টারনাল ভ্যালিডেশন রিপোর্ট সারাংশ এবং অ্যান্টিবডি ডিজাইন ঔষধ প্রশাসনের মহাপরিচালক বরাবর জমা দিয়েছি। আমরা আমাদের ইন্টারনাল ভ্যালিডেশন রিপোর্টকে আমলে এনে অস্থায়ী নিবন্ধনের আবেদন করেছি।’

Manual8 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, ‘ঔষধ প্রশাসন অ্যান্টিবডি কিটের উন্নত সংস্করণ বিষয়ে বিদ্যমান সরকারি নিয়মে আবার কন্ট্রাক্ট রিসার্চ সংগঠনের (সিআরও) মাধ্যমে এফডিএ আমব্রেলা গাইডলাইন অনুসরণ করে এক্সটারনাল ভ্যালিডেশন করতে বলেছে। সেই নিয়মে পরীক্ষা করার জন্য আমরা বর্তমান সিআরও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) জানাব। বিএসএমএমইউ না করতে পারলে আমরা আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর’বি) যাব।’

 

Manual5 Ad Code

তিনি বলেন, ‘অ্যান্টিজেন্ট বিষয়ে বর্তমানে কোনো নীতিমালা নেই। ৮ জুলাই নীতিমালা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঔষধ প্রশাসন আমাদের যুক্তরাষ্ট্রের ঔষধ প্রশাসনের মতো একটি ফরমেট পাঠাবে। সেটা অনুযায়ী প্রটোকল আপডেট করে জমা দিতে বলেছে।’

 

Manual1 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code