বাসভর্তি অভিবাসীদের নামিয়ে দেওয়া হলো কমলা হ্যারিসের বাড়ির পাশে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: টেক্সাস থেকে বাসভর্তি অভিবাসী ও শরণার্থীদের এনে ওয়াশিংটন ডিসিতে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়ির পাশে নামিয়ে দেওয়া হয়েছে। বড় দিনে এই ঘটনা ঘটেছে। অভিবাসী ত্রাণ গোষ্ঠীর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, এই পদক্ষেপ রিপাবলিকানদের রাজনৈতিক পদক্ষেপের একটি অংশ হতে পারে। যেমন, টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট অভিবাসী বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমোক্র্যাট প্রশাসনকে একটি বার্তা দিতে চেয়েছেন।

সামু ফার্স্ট রেসপন্স নামের ত্রাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক তাতিয়ানা লাবোরডে বলেছেন, প্রায় ১১০-১৩০জন অভিবাসী ও যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়প্রার্থীকে বাসে তুলে দেন টেক্সাসের কর্মকর্তারা। পরে তাদের ওয়াশিংটনে হিমশীতল তাপমাত্রায় নামিয়ে দেওয়া হয়।

Manual2 Ad Code

লাবোরডে আরও বলেছেন, অভিবাসীদের এই ভ্রমণের বিষয়ে তাদেরকে অবগত করা হয়েছিল এবং শনিবার শেষ রাতে তাদের পৌঁছার অপেক্ষায় ছিলেন তারা। সেখানে অভিবাসীদের কম্বল দেওয়া হয়। এরপর তাদের শহরের একটি গির্জায় তাদের নিয়ে যাওয়া হয়েছে। তাপমাত্রা মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস হলেও অনেকের পরনে ছিল টি-শার্ট।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code