কিছুটা দুর্বল হয়েছেন পুতিন: ট্রাম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিনের ব্যর্থ বিদ্রোহ দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কিছুটা দুর্বল’ করেছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৯ জুন) এমন মন্তব্যের পর তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual3 Ad Code

ট্রাম্প বলেন, ‘আপনারা বলতেই পারেন যে, পুতিন এখনও শক্তিশালী অবস্থানে আছেন। তবে আমার মতে এই বিদ্রোহে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন পুতিন, অন্তত মানুষের মনে তার একটি দুর্বল চিত্র তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি চাই, এমন উপহাসমূলক যুদ্ধে মানুষের মৃত্যু বন্ধ হোক। যুদ্ধ থামাতে রাশিয়ার দখল করা কিছু অঞ্চল ইউক্রেনকে ছাড়তে হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ন্যাটোর সদস্য দেশগুলো চায়, ইউক্রেনের সমস্ত ভূখণ্ড থেকে রুশ সেনাদের বিতাড়িত করতে। এই লক্ষ্যে সম্প্রতি পাল্টা আক্রমণ শুরু করেছে কিয়েভ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code