পরিকল্পনা মন্ত্রণালয়ের ওয়ার্কফ্লো এবং সিকিউরিটি সল্যুশন বাস্তবায়নে ইজেনারেশন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

দেশের শীর্ষস্থানীয় সিস্টেম ইন্টিগ্রেশন এবং সফটওয়্যার সল্যুশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইজেনারেশনের সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) সংস্থার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

চুক্তি অনুযায়ী ইজেনারেশন সংস্থাটিকে মাইক্রোসফটের সিস্টেম সেন্টার, অ্যাক্টিভ ডিরেক্টরি, মাইক্রোসফট এক্সচেঞ্জ, ও এসকিইএল সার্ভারের মাধ্যমে সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যারসহ শেয়ারপয়েন্ট প্লাটফর্ম, ডিরেক্টরি সেবা, মেইল সার্ভার, ডেটাবেইজ ম্যানেজমেন্ট সিস্টেম ও নিরাপত্তা সেবার জন্য প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি সহায়ক সরঞ্জাম, ওয়ার্কফ্লো অটোমেশন, পরামর্শ, বাস্তবায়ন এবং প্রশিক্ষণ প্রদান করবে।

সিপিটিইউ এর মহাপরিচালক মোহাম্মাদ শোহেলের রহমান চৌধুরী এবং ইজেনারেশনের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে সোমবার এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেন।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিপিটিইউ এর পরিচালক আজিজ তাহের খান, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোশাররফ হোসেন এবং ইজেনারেশনের পরিচালক এমরান আব্দুল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মোহাম্মাদ শোহেলের রহমান চৌধুরী বলেন, তারা আন্তর্জাতিক মানের প্রযুক্তিগত সমাধান দিতে যথেষ্ট পরিমাণে যোগ্য, সমর্থ এবং দক্ষ জনশক্তি আছে এমন সেবাদানকারী প্রতিষ্ঠানকেই নির্বাচন করেছেন।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, সামগ্রিক বিভাগীয় পরিচালনা পদ্ধতি জোরদার করার জন্য এবং সরকারি ক্রয়ের কার্যকারিতা বাড়ানোর অংশ হিসাবে সফটওয়্যার বাস্তবায়ন এবং সর্বাধুনিক ডিজিটাল প্লাটফর্ম প্রশিক্ষণের মাধ্যমে এই পরিষেবাগুলি আমাদের প্রযুক্তিগত সক্ষমতাকে আরো উন্নত করবে।

Manual1 Ad Code

ইজেনারেশনের চেয়ারম্যান সৈয়দা কামরুন আহমেদ বলেন, ইজেনারেশন বাংলাদেশে প্রযুক্তি সেবা প্রদানের ক্ষেত্রে সহজ ও দ্রুত বাস্তবায়নের মানদণ্ড নির্ধারণ করতে চায়। আমাদের লক্ষ্য হল সিপিটিইউকে গভটেক সল্যুশন প্রদানের মাধ্যমে তাদের আইটি অবকাঠামো বাস্তবায়ন, কনফিগারেশন, পরিচালনা এবং পর্যবেক্ষণকে সহজতর করা।

Manual6 Ad Code

এস এম আশরাফুল ইসলাম সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটে সেবা পৌঁছে দিতে এবং সরকারি ক্রয় ব্যবস্থাপনায় প্রশাসনের উন্নয়ন উদ্যোগের অংশ হতে পেরে আনন্দ প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমরা সিপিটিইউকে সর্বাধিক উন্নত ডিজিটাল সেবা প্রদানের পরিকল্পনা হাতে নিয়েছি এবং আন্তর্জাতিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজনীয় সল্যুশন সরবরাহ করে পরিকল্পনা মন্ত্রণালয় এবং এর সংস্থাগুলোর ডিজিটাল অবকাঠামো বাস্তবায়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ হয়ে পাশে আছি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code