আগামী সপ্তাহজুড়ে সন্ধ্যার পর একঘণ্টা লোডশেডিং

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে সন্ধ্যার পর এক সপ্তাহ জোনভিত্তিক একঘণ্টা করে লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে যদি সাশ্রয় কম হয়, তাহলে আরও একঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। সাশ্রয়ের জন্য ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হবে। এছাড়া রাত ৮টার পর শপিং মলসহ দোকানপাট বন্ধ রাখা, উপাসনালয়ে প্রার্থনার সময় ছাড়া এসি ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (১৮ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code