সিরিয়ায় ইসরায়েলি হামলা, নিহত ৪ 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ 

সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জন বেসামরিক নাগরিক। তবে অপর দু’জন বেসামরিক নাগরিক, না সৈন্য তা জানা যায়নি। বুধবার (২৪ নভেম্বর) দেশটির যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা একথা জানিয়েছে।

Manual1 Ad Code

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জনায়, দেশটিতে লেবাননের হিজবুল্লাহ গ্রুপের অনুগত যোদ্ধাদের একটি ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এদের মধ্যে দু’জন বেসামরিক নাগরিক।

Manual6 Ad Code

ব্রিটেন ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের তিনটি গ্রামের কাছের একটি এলাকা লক্ষ্য করে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এদিকে সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানায়, সেখানে ভোর রাতে চালানো এ বিমান হামলায় দু’জন বেসামরিক নাগরিক নিহত ও সাতজন আহত হয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code