শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারত যাবে না বলেই ‘হাইব্রিড মডেলে’ হচ্ছে এশিয়া কাপ। বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে। আগামী ৩০ আগস্ট পাকিস্তানের মুলতান স্টেডিয়ামে পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে মহাদেশীয় এই টুর্নামেন্টের। বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে ৩১ আগস্ট।

Manual5 Ad Code

গতবারের মতো এবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট হবে ছয় দলের অংশগ্রহণে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর ‘এ’ গ্রুপে মূল আয়োজক পাকিস্তানের সঙ্গী ভারত ও নেপাল। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল সুপার ফোরে যাবে। সেখান থেকে দুই দল আগামী ১৭ সেপ্টেম্বর ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code