এবার জাতীয় ঈদগাহে যাচ্ছেন না রাষ্ট্রপতি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : এবার জাতীয় ঈদগাহের ঈদের নামাজে যাচ্ছেন না রাষ্ট্রপতি। ঐতিহ্য অনুযায়ী জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ঈদের নামাজ আদায় করেন। যা করোনার কারণে বন্ধ হয়ে যায় গত দুই বছর ধরে। মো. আবদুল হামিদ ঈদের দিন বঙ্গভবনের দরবার হলে তার পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তার সাথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

রোববার (১ মে) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

Manual6 Ad Code

তিনি বলেন, বঙ্গভবনে সকাল ৯টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজের পর রাষ্ট্রপতি ক্রেডেনশিয়াল হলে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

Manual5 Ad Code

রাষ্ট্রপ্রধান করোনা মহামারির প্রাদুর্ভাব এড়াতে এবার রাজধানীর জাতীয় ঈদগাহের পরিবর্তে রাষ্ট্রপতি ভবনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করবেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code