দুই বাংলাদেশীসহ আরব আমিরাতে নতুন ১৪ করোনা রোগী শনাক্ত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে কাঁপছে বিশ্ব। এর মধ্যে করোনা ভাইরাসে বিশ্বে আক্রান্ত হয়েছে লক্ষাধিক মানুষ। তবে এবার সংযুক্ত আরব আমিরাতে দুই বাংলাদেশিসহ নতুন করে আরো ১৪ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

Manual2 Ad Code

সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে গত রবিবার বাংলাদেশেও তিন জন করোনা ভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করেছে আইসিডিডিআর।

Manual5 Ad Code

সংযুক্ত আরব আমিরাতের সংবাদ সংস্থা ডব্লিউএএম এর বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে- সেখানে নতুন করো আরো ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৪ জন সংযুক্ত আরব আমিরাতের, ৩ জন ইতালিয়ান, দুই জন বাংলাদেশি, দুই জন নেপালের এবং একজন করে রাশিয়া, সিরিয়া ও ভারতের নাগরিক করোনায় আক্রান্ত হয়েছে।

 

Manual7 Ad Code

ওই সংবাদ সংস্থার বরাত দিয়ে আরো বলা হয়, এ পর্যন্ত নতুন ১৪ করোনা আক্রান্তসহ দেশটি মোট আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ৫৯।

Manual2 Ad Code

 

গত বছরের ডিসেম্বরে চিনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে এখনও পর্যন্ত ১০২টির বেশি দেশে ছড়িয়েছে। এতে আক্রান্ত রোগীর সংখ্যা এক লক্ষ দশ হাজার ছাড়িয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। ভাইরাসটি ২৭ দিন পর্যন্ত শরীরে সুপ্ত অবস্থায় থাকতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code