স্বাধীনতা দিবস নিয়ে মুখোমুখি অক্ষয় ও প্রভাস

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

বিনোদন ডেস্কঃ 

চলতি বছর ভারতের স্বাধীনতা দিবস (১৫ আগস্ট) পার হলো বেশিদিন হয়নি। এরই মধ্যে আগামী বছরের স্বাধীনতা দিবস নিয়ে মুখোমুখি হচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও বাহুবলীখ্যাত দক্ষিণ ভারতীয় অভিনেতা প্রভাস। ২০২২ সালের ভারতের স্বাধীনতা দিবসকে উপলক্ষ্য করে ১১ আগস্ট মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত ‘রক্ষা বন্ধন’ সিনেমাটি। বেশ আগেই প্রযোজনা প্রতিষ্ঠান তারিখটি ঘোষণা দিয়ে রেখেছে। এত আগে ঘোষণা দেওয়ার কারণ হচ্ছে অন্য কেউ এ তারিখে সিনেমা মুক্তি দিতে চাইলে সেটি যাতে ভেবেচিন্তে দেন। সম্প্রতি একই তারিখে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমাটিও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

Manual2 Ad Code

সাধারণ বড় কোনো তারকার বিগ বাজেটের সিনেমা মুক্তির তারিখে একই লেভেলের অন্য তারকার সিনেমা মুক্তি দেওয়া হয় না। এতে দুটি সিনেমারই ব্যবসার ক্ষতি হতে পারে। যুগ যুগ ধরে বলিউডে এ অঘোষিত নিয়ম বলবৎ রয়েছে। কিন্তু স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে অক্ষয়ের সঙ্গে প্রভাসের সিনেমা মুক্তি দিয়ে এগুলোকে ঝুঁকির মুখে ফেলে দেওয়াকে মোটেই সমীচীন বলে মনে করছেন সমালোচকরা। বিষয়টি নিয়ে অক্ষয় কিংবা প্রভাস এখনই মুখ না খুললেও দু’জনের মধ্যে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটি বলার অপেক্ষা রাখে না। তবে অগ্নিপুরুষের পরিচালক ওম রাউত বলছেন, ‘আমার মনে হয় না এতে কোনো সমস্যা তৈরি হবে। দর্শক দুটি সিনেমাই দেখবেন, ক্ষতি কী। আমি রক্ষা বন্ধনেরও সাফল্য কামনা করছি। আমার বিশ্বাস অক্ষয়জি অবশ্যই উতরে যাবেন।’ অন্যদিকে রক্ষা বন্ধনের পরিচালক আনন্দ এল রাই এ নিয়ে এখনো মুখ খোলেননি। অক্ষয়ের সঙ্গে কথা বলেই তিনি এ বিষয়ে মন্তব্য করবেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code