স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ‘ঢাকায় পথ বন্ধের’ আলোচনা হয়নি: যুক্তরাষ্ট্র দূতাবাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: রোববার (২২ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সেই সাক্ষাতে আগামী ২৮ অক্টোবর ঢাকায় পথ বন্ধ করার বিষয়টি আলোচনায় আসেনি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

Manual7 Ad Code

রোববার (২২ অক্টোবর) রাতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন।

Manual8 Ad Code

বৈঠকে রাষ্ট্রদূত হাস শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠান ও রাজনৈতিক প্রক্রিয়ায় বাধাহীন অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, পিটার হাস জানতে চেয়েছেন ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার ঢাকায় প্রবেশের সব রাস্তাঘাট বন্ধ করবে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ওই ধরনের কোনো কর্মসূচি আমাদের নেই। তাঁরা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করবেন। কর্মসূচি যদি তাঁরা শান্তিপূর্ণভাবে পালন করেন, তবে আমাদের কিছু বলার নেই।’

Manual4 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী পিটার হাসকে বলেন, ‘ঢাকায় আসা-যাওয়া বন্ধ করা হবে না। ঢাকায় আসা-যাওয়া সবারই প্রয়োজন। একটা রোগীর ঢাকায় আসা প্রয়োজন, বিদেশে যেতে হলে ঢাকায় আসা প্রয়োজন। সবকিছুই ঢাকাকেন্দ্রিক। কাজেই আসা-যাওয়া বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। বিএনপির নেতা-কর্মী আসবে তাঁদের কোনো বাধা দেওয়া হবে না কিংবা সে বিষয়ে কোনো চিন্তাও করা হচ্ছে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code