

ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার স্বর্ণা আক্তারের (১৭) বাসা থেকে
দুটি আইফোন মোট সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।এ ঘটনায় স্বর্ণা বাদী
হয়ে মো. আল-আমিন দেওয়ান আযান নামের একজনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা
নগর থানায় অভিযোগ দায়ের করেছেন।
মামলার এজাহারে ক্রিকেটার স্বর্ণা আক্তার অভিযোগ করেছেন, বিবাদীয় আল-আমিন
দেওয়ান আযানকে বাসায় রেখে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনীপাড়া
খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনিসহ তার তিন রুমমেট। সকাল সাড়ে ১১টার দিকে আল-
আমিন দেওয়ান আযান মাঠে এসে আমাকে বলেন- তোমার মোবাইল ফোন কোথায়? আমি
বলি- আমার ব্যাগে। এরপর তিনি আমার ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের করে
কিছুক্ষণ ছবি উঠিয়ে দুপুর ১২টার দিকে মাঠ থেকে চলে যান।এরপর স্বর্ণা ব্যাগ চেক
করে দেখেন, তার ব্যাগে থাকা আইফোন ২ টি আইফোন নেই।
এজাহারে তিনি আরও উল্লেখ করেন, আমার অন্য রুমমেটের ফোন থেকে দুটি মোবাইল
নম্বরে ফোন করলে ফোন বন্ধ পাই। মাঠের অনুশীলন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে
বাসায় ফিরে দেখি ফ্ল্যাটের মূল দরজা লক করা। বাসার দারোয়ানকে ডেকে তালা ভেঙে
দরজা খুলে বাসার ভেতর প্রবেশ করে দেখতে পাই রুমের সমস্ত জিনিস এলোমেলো
অবস্থায় পড়ে আছে। আমার ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভেঙে সাড়ে তিন হাজার ডলার
চুরি করে নিয়ে গেছে। রুমমেট তানিয়ার ব্যাগে থাকা নগদ সাড়ে ছয় হাজার টাকা,
জন্মসনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি
করে নিয়ে যায়।
এ বিষয়ে শেরে বাংলানগর থানার ওসি আহাদ আলী জানান, বিবাদী আযান অন্য নারী
ক্রিকেটারের স্বামী। তারা একই ফ্ল্যাটে থাকতেন।বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।