মসজিদে নববীতে এক বছরে নামাজ আদায়ের রেকর্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ধর্ম ডেস্ক: ২০২৩ সালে এক বছরে মসজিদে নববীতে রেকর্ড সংখ্যক মুসল্লি নামাজ
আদায় করেছেন। সৌদি আরবের সংবাদ সংস্থা জানিয়েছে, গত বছর ২৮ কোটির বেশি
মসজিদে নববী মুসল্লি পরিদর্শন করেছেন ।

Manual6 Ad Code

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধানকারী জেনারেল অথরিটি এক
বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালে ২৮ কোটির বেশি মুসল্লি পবিত্র মসজিদে নববী
পরিদর্শন করেন।
মসজিদে নববীতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের সঙ্গে নামাজ ও
অন্যান্য ইবাদত নিশ্চিত করতে এর তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব
বিভাগ প্রয়োজনীয় সব সেবা দিয়ে যাচ্ছে।
এদিকে গত এক সপ্তাহে পবিত্র মসজিদে নববীতে ৫৮ লাখের বেশি মুসল্লি ও
দর্শনার্থী উপস্থিত হয়েছেন। এর মধ্যে এক লাখ ৩০ হাজার ৪০১ জন পুরুষ এবং এক
লাখ ১৫ হাজার ৫৫১ জন নারী রয়েছেন।
গত ২৮ জমাদিউস সানি থেকে ৪ রজব পর্যন্ত তারা পবিত্র এই মসজিদে আসেন এবং
পবিত্র রওজা শরিফ জিয়ারত করেন। এ সময় মসজিদের নির্ধারিত স্থানে এক লাখ ২৩
হাজার ২০০ জমজমের পানি প্যাক এবং ৯৯ হাজার ৮৩২টি হালকা খাবার বিতরণ করা
হয়।
হজ ও ওমরাহ পালনের আগে বা পরে মুসল্লিরা পবিত্র মসজিদে নববীতে যান। ইসলামের
দ্বিতীয় এই সম্মানিত স্থানে এসে তারা নামাজ আদায়ের পাশাপাশি প্রিয় নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরিফ জিয়ারত করেন এবং
ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code