পাকিস্তানে হামলা, নিহত ৫

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের শেহরানি জেলায় তল্লাশিচৌকিতে অতর্কিত হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত চারজন সদস্য নিহত হয়েছে। আজ রোববার জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Manual5 Ad Code

দেশটির পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে হামলাকারীরা তল্লাশিচৌকিতে গুলি চালালে চারজন নিরাপত্তা কর্মী নিহত হন। এ ছাড়া পরবর্তীতে তারা জানিয়েছেন, পাল্টা গুলিতে একজন হামলাকারীও নিহত হয়েছে।
এ নিয়ে ইতিমধ্যে ওই অঞ্চলে তল্লাশি অভিযান শুরু হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদুস বিজেঞ্জো এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সত্রাসীরা কাপুরুষোচিত কর্মকাণ্ড দিয়ে নিরাপত্তা বাহিনীর মনোবল নষ্ট করতে পারবে না।

Manual5 Ad Code

মুখ্যমন্ত্রী আব্দুল কুদুস বিজেঞ্জো আরও বলেন, নিরাপত্তা রক্ষীদের এ আত্মত্যাগ জাতির জন্য আলোর মশাল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code