অবিকল ঝুলনের হাঁটাচলা রপ্ত করে ফেলেছেন আনুশকা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

এক ফ্রেমে দেখা গেলো ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি ও ভারতের মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীকে। শনিবার সারারাত হলো ঝুলনের বায়োপিকের শুটিং। ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড়ালেন আনুশকা শর্মা-ঝুলন। বঙ্গ ক্রিকেটারের মতো অবিকল হাঁটাচলা রপ্ত করে ফেলেছেন আনুশকা। ছবি দেখলেই স্পষ্ট উচ্চতায় দুজনেই প্রায় কাছাকাছি। ঝুলনের মত ছোট চুল রেখেছেন বিরাট পত্নী। পরনে ভারতীয় দলের জার্সি। ঝুলনের মতোই হাতে ঘড়ি পড়ে মাঠে নামছেন আনুশকা।

Manual1 Ad Code

ঝুলন বলেন, ‘সিনেমার অফার অনেকদিন থেকেই আসছিল। কিন্তু আমি চাইছিলাম, আগে কিছু একটা করি, যা অন্যদের অনুপ্রাণিত করবে। তাছাড়া আগের অফারগুলো সবই ছিল বাংলা ছবির। কিন্তু আমি চেয়েছিলাম গোটা দেশ জানুক।’

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

ঝুলনের ভূমিকায় অভিনয় করছেন অনুশকা শর্মা। যদিও আগে এই চরিত্রে অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। এমনকি বিপাশা বসুর কথাও শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত অনুশকাকে নির্বাচন করা হয়। অবশ্য অভিনেত্রীর পাশাপাশি ছবির পরিচালকেও পরিবর্তন হয়েছে। কথা ছিল, সুশান্ত দাস ছবিটি পরিচালনা করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, তিনি নাকি ছবির সঙ্গে যুক্ত নন। তাই গল্পে কতটা পরিবর্তন আসবে, তা জানার এখনো কোনো উপায় নেই।

 

Manual7 Ad Code

অবিকল ঝুলনের হাঁটাচলা রপ্ত করে ফেলেছেন আনুশকা

অনুশীলনে ঝুলনের পাশাপাশি বিরাট কোহলিও গাইড করবেন কি না, এই প্রসঙ্গে আনুশকা বলেন, ‘বিরাটের কাছেই সিনেমাটি করার সাহস পেয়েছি। সিনেমার প্রস্তাব যখন আসে, তখন দ্বিধায় ছিলাম। বায়োপিকে অভিনয় করাটা আমার কাছে কঠিন মনে হয়। বিরাট এই বিষয়ে অনেক অনুপ্রেরণা দিয়েছে। মাঠে প্র্যাকটিসের সময় বিরাট থাকবে কি না, জানি না। তবে থাকতেও পারে। সেটি সময় হলেই দেখা যাবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code