যুক্তরাজ্যে অবৈধ অভিবাসী বাড়ছে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

লন্ডন অফিস: ছোট ছোট নৌকায় চেপে ব্রিটেন ও ফ্রান্সকে পৃথক করা সাগর ইংলিশ চ্যানেল দিয়ে চলতি বছর যুক্তরাজ্যে প্রবেশ করেছে ৪০ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২০ সালে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করার শরণার্থীর সংখ্যা ছিল ৮ হাজারের কিছু বেশি। তারপরের বছর ২০২১ সালে এই সংখ্যা তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে পৌঁছায় ২৮ হাজার ৫২৬ জনে।

‘অর্থাৎ প্রতি বছরই দ্বিগুণ-তিনগুণ হারে বাড়ছে অনুপ্রবেশ করা অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা,’ বিবৃতিতে উল্লেখ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Manual1 Ad Code

ইউরোপ মহাদেশভূক্ত দেশ হলেও মহাদেশটির মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সংযুক্ত নয় যুক্তরাজ্য। ইংলিশ চ্যানেল নামের ছোট ও সংকীর্ণ একটি সাগরইউরোপের মূল ভূখন্ডস্থিত দেশ ফ্রান্স থেকে যুক্তরাজ্যকে পৃথক করেছে । এই সাগরটির দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার ও প্রস্থ স্থানভেদে সর্বোচ্চ ২৪০ কিলোমিটার থেকে সর্বনিম্ন ৩৪ কিলোমিটার।

বিশ্বের অন্যান্য সাগরের তুলনায় আকার-আয়তনে ছোট হলেও যাতায়াতের পথ হিসেবে বেশ বিপজ্জনক ইংলিশ চ্যানেল। ভৌগলিক কারণেই বছরের অধিকাংশ সময়ে ঝড়ো আবহাওয়া থাকে এ সাগরে।

Manual7 Ad Code

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘অবৈধভাবে প্রবেশকারী এই অভিবাসনপ্রত্যাশীদের সবাই এই বিপদসংকুল জলপথ পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন এবং এক্ষেত্রে ইংলিশ চ্যানেলে ফ্রান্সের নৌবাহিনী ও কোস্টগার্ড বিভাগের টহল প্রায় সম্পূর্ণ ব্যর্থ।’

Manual2 Ad Code

বিনা অনুমতিতে প্রবেশ করা এসব অভিবাসনপ্রত্যাশীদের দক্ষিণ ইংল্যান্ডের কিছু আশ্রয়কেন্দ্র এবং হোটেলে ঠাঁই দেওয়া হয়েছে। নাগরিকত্বের জন্য আবেদন করতেও বলা হয়েছে; কিন্তু ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব অভিবাসনপ্রত্যাশীদের মাত্র ৪ শতাংশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code