রাজনগর প্রতিনিধি :-
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় এম সি ডি জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসন রাজনগরের সহযোগিতায় ” শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ( ৫ম পর্যায়) ১ম সংশোধন ” শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন হয়েছে।
রবিবার ১৪ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত কর্মশালার আয়োজন করা হয়।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে ও জেলা তথ্য আফিসার মো আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, মুক্তিযোদ্ধা,
সরকারি কর্মকর্তা,গণমাধ্যম কর্মী, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত শিক্ষক শিক্ষীকাবৃন্দ, এনজিও কর্মকর্তাবৃন্দ এবং ইউপি সদস্যগণ।
উক্ত কর্মশালায় বক্তারা দেশে ও অত্র অঞ্চলের শিশু ও নারীদের অগ্রগতি নিয়ে কথা বলেন। দেশে নারীদের উন্নয়নে সরকারের প্রদক্ষেপের প্রশংসা করেন। আগামীতে শিশু ও নারীদের অগ্রগতি নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।