রুশ আগ্রাসনের জবাবে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি বাইডেন-ম্যাক্রোঁর

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের উপস্থিতি নিয়ে এখনো পশ্চিমা বিশ্বে উত্তেজনা বিরাজ করছে। শত চাপ সৃষ্টি করেও রাশিয়ান সেনাদের পেছনে হটানো যাচ্ছে না। সে লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ।

Manual1 Ad Code

বুধবার (২ ফেব্রুয়ারি) দুই রাষ্ট্র প্রধানের মধ্যে ফোনাল্প হয়েছে বলে জানা গেছে। সেখানে বাইডেন ও ম্যাক্রোঁ ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখন্ডতার প্রতি তাদের সমর্থন জানান। ফরাসি প্রেসিডেন্ট জানান, বিষয়টির কূটনৈতিক সমাধানের জন্য তিনি রাশিয়া সফর করতে পারেন।

বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, তারা কূটনৈতিক উদ্যোগ এবং ইউক্রেন আক্রমন করা হলে রাশিয়ার ব্যাপক অর্থনৈতিক ক্ষতি সাধনে দ্রুত অর্থনৈতিক অবরোধ আরোপের পর্যালোচনা করেছেন।

Manual2 Ad Code

বাইডেন ও ম্যাক্রোঁ একমত হয়েছেন যে, এই ইস্যুটি মোকাবিলায় দুই দেশের সমন্বিত পদক্ষেপের বিষয়ে তারা ন্যাটো মিত্র ও ইইউ অংশীদারদের সঙ্গে পরামর্শসহ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code