বুধবার যুক্তরাজ্যে করোনাভাইরাসে ৭৬১ জনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

লন্ডন (যুক্তরাজ্য) অফিস :

Manual7 Ad Code

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (১৫ এপ্রিল বুধবার দুপুর পর্যন্ত) আরও ৭৬১ জন মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার। মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১২৮৬৮ জন।

Manual3 Ad Code

এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬০৫ জন। গত মঙ্গলবার ছিলো ৫২৫২জন। এরআগে সোমবার আক্রান্ত হয়েছিলেন ৪৩৪২জন, মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ৯৮৪৭৬ জন।

Manual4 Ad Code

তবে স্কাই নিউজ ও দ্যা সান এর নিউজে দেখা যায় গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৬৫১ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৮৪, ওয়েলসে ৬০ জন এবং উত্তর আয়ারল্যান্ডে ৬ জন।

মোট হিসেব করলে দেখা যায় ৮০১জনের মৃত্যু হয়েছে।

ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার দেয়া তথ্য মতে গত মঙ্গলবার ছিলো ৭৭৮জন, সোমবার ৭১৭ জন, রবিবার ৭৩৭ জন, শনিবার ছিলো ৯১৭ জন এবং বৃহস্পতিবার ছিলো সর্বোচ্চ ৯৮০জন। মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১২৮৬৮ জন। এই মৃত্যুর পরিসংখ্যা শুধু যারা হাসপাতালে মৃত্যু বরণ করেছেন তাদের। স্কাই নিউজের খবরে বলা হয়েছে ব্রিটেনে প্রতি ১০ জনের একজন হাসপাতালের বাইরে নিজ করে কিংবা কেয়ার হাউজে মৃত্যুবরণ করছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code