চট্টগ্রামের অধিনায়ক মিঠুন : রাজশাহীর নাজমুল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

এই দলে রয়েছেন মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকতের মতো টি ২০ ক্রিকেটার। বঙ্গবন্ধু টি ২০ কাপের পর্দা উঠছে ২৪ নভেম্বর। নিজেদের প্রথম ম্যাচে ২৬ নভেম্বর বেক্সিমকো ঢাকার বিপক্ষে খেলবে চট্টগ্রাম। মিনিস্টার গ্রুপ রাজশাহীর নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। রাজশাহীর কোচ সারোয়ার ইমরান বৃহস্পতিবার গুলশানে মিনিস্টারের প্রধান কার্যালয়ে জার্সি উন্মোচন অনুষ্ঠানে বলেন, ‘আমরা নিজেদের পছন্দের ৭০ শতাংশ ক্রিকেটার নিতে পেরেছি।’

Manual7 Ad Code

রাজশাহীতে মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, ফরহাদ রেজার মতো সিনিয়র ক্রিকেটার আছেন। রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সারোয়ার বলেন, ‘আমাদের পছন্দ ছিল সাকিব আল হাসান। মাহমুদউল্লাহর ছিল করোনা। টুর্নামেন্টের শুরু নিয়েও নিশ্চিত ছিলাম না। সবকিছু চিন্তা করে আমরা প্রথম ডাকে সাইফউদ্দিনকে নিয়েছি।’

Manual6 Ad Code

তিনি বলেন, ‘আমরা যে দল চেয়েছিলাম সেটা পাইনি। পছন্দের ৭০ ভাগ খেলোয়াড় নিতে পেরেছি। এখন নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করব।’ রাজশাহীর অধিনায়ক নাজমুল বলেন, ‘আমি সব সময় উপভোগ করি অধিনায়কত্ব। টিম ম্যানেজমেন্ট আমাকে সুযোগ করে দিয়েছে। আমি কৃতজ্ঞ। দলে অভিজ্ঞ ক্রিকেটার থাকায় আমার জন্য সুবিধা হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code