করোনা: ভারতে সুস্থতার হার ৫৮ দশমিক ৯৪ শতাংশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট,ঢাকা: জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর দেশ হিসেবে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। টানা পঞ্চম দিনের মতো ১৫ হাজারের অধিক শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯০৬ জনে। দেশটিতে বর্তমানে সুস্থতার হার ৫৮ দশমিক ৯৪ শতাংশ। এমন খবর দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানিয়েছে, রোববার (২৮ জুন) সর্বশেষ শনাক্তের তথ্য যোগ করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৮ হাজারেরও বেশি। জুনেই দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। গত ১ জুন থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৩৮ হাজার ৩২৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code