ইসরাইলনীতি পালটাবেন না কমলা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের ইসরাইলনীতি পালটাবেন না ডেমোক্রেট মনোনীত প্রার্থী কমলা হ্যারিস। পাশাপাশি ইসরাইলকে শক্তিশালী রাষ্ট্র হিসাবেও দেখতে চান বলে জানান তিনি। এমনকি গাজায়ও দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান কমলা। বৃহস্পতিবার সিএনএনের ডানা বাশকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে এ কথা বলেন কমলা। সেই সাক্ষাৎকারে সরকার, রাজনীতি, অর্থনীতি, সীমান্তনীতি, পররাষ্ট্রনীতি, জ্বালানিনীতি, অভিবাসনসহ বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে।

নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন বাইডেন বদলি ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। সাক্ষাৎকারের এক পর্যায়ে গাজা প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি আবারও বলেছেন, ইসরাইল ও গাজার মধ্যে দ্বিরাষ্ট্র সমাধান চান। গত অক্টোবরে শুরু হওয়া ইসরাইল ও হামাসের যুদ্ধ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন করেছে। এই যুদ্ধে ইসরাইলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান ও সহায়তার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ হয়েছে ও হচ্ছে। গত জুলাই মাসের শেষদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন কমলা হ্যারিস। এই বৈঠকে গাজা পরিস্থিতি নিয়ে তিনি জোরালো বক্তব্য দেন। কমলা বলেন, ‘এই দুঃখজনক ঘটনাগুলোর আমরা মুখোমুখি হতে পারি না। আমরা চুপ করে বসে থাকতে পারি না।’ তবে ইসরাইলনীতিকে সমর্থন করতে মার্কিননীতি মেনে চলবেন তিনি। কমলা বলেছেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে।

Manual3 Ad Code

দেশটি কীভাবে আত্মরক্ষা করে সেটি গুরুত্বপূর্ণ। গাজায় বেসামরিক মানুষ নিহত, মানবিক বিপর্যয়, ধ্বংসযজ্ঞ নিয়ে নেতানিয়াহুর কাছে উদ্বেগ জানান হ্যারিস। এরপর নিজ দেশের বিষয়ে কমলা উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের এখন দিনবদলের সময়। যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেবেন বলেও জানান তিনি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code