১ হাজার ২৯৯ কোটি টাকার সার কিনবে সরকার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: সরকার এক হাজার ২৯৯ কোটি ৪৭ লাখ ১৫ হাজার ৭৫৮ টাকা ব্যয়ে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া ও এমওপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে। কাতার, বেলগ্রেড ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে কেনা হবে এ সার।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অনলাইনে অনুষ্ঠিত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় শিল্প মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code