গুম তদন্তে স্বাধীন মেকানিজম প্রতিষ্ঠার প্রস্তাব যুক্তিসঙ্গত নয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: গুম বিষয়ে তদন্তের জন্য স্বাধীন বিশেষায়িত মেকানিজম প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার মিশেল বাচেলেট। সম্প্রতি ঢাকা সফরের সময়ে তিনি এই প্রস্তাব দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রস্তুতির কথাও সরকারকে জানান। কিন্তু বিভাগীয় তদন্ত গ্রহণযোগ্য ও যুক্তিসঙ্গত নয় বলে মনে করে সরকার। মঙ্গলবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাচেলেটের ঢাকা ত্যাগের ১২ দিন পর তার সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘যদি বিভাগগুলোর মধ্যে মেকানিজম না-ই থাকতো, তাহলে র্যাবের চার শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কেন গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত এক হাজারের বেশি পুলিশ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই বিভাগের অন্য কাউকে দিয়ে তদন্ত করাটা গ্রহণযোগ্য হবে না, এটির কোনও যুক্তি আমি দেখি না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code