বিএনপির উদ্যোগে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান
লেখক:
প্রকাশ: ৬ years ago
Manual1 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধিঃবিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ এর পক্ষ থেকে হবিগঞ্জ সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর মেশিন, পিপিই ও মাস্ক হস্থান্তর করেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব আলহাজ্ব জিকে গউছ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহিবুল ইসলাম শাহিন, ছাত্রদলের সাবেক আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুসফিক আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ সভাপতি মো. জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ্ রাজীব আহমেদ রিংগন, সহ সভাপতি আব্দুল আজিজ, এমএ রুমেল,কামরুল ইসলাম জেলা ছাএদলের যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম ,মো. জিকে ঝলক, গোলাম মাহবুব, মো. হাসানুল হোসাইন, রুমেল খান, মো. মঈন উদ্দিন, এহসানুল হক ইমরান ও সৈয়দ আশরাফ, ইমন প্রমূখ।