ইউক্রেনে বেসামরিক স্থাপনায় রুশ হামলা আসন্ন: যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনীয় বেসামরিক স্থাপনায় যে কোনও সময় রাশিয়া বিমান হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাস। মঙ্গলবার এক বিবৃতিতে এই সতর্কতা জানানো হয়। মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে। বিবৃতিতে মার্কিন দূতাবাস বলেছে, আসন্ন দিনগুলোতে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ও সরকারি স্থাপনায় রাশিয়া হামলা চালানোর জন্য প্রস্তুতি জোরদার করছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে পেরেছে। ইউক্রেনে রাশিয়ার হামলা বেসামরিক ও বেসামরিক স্থাপনার জন্য হুমকি জারি রেখেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code