

ডেস্ক নিউজ, ঢাকা:সব জায়গায় কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে জ্বালানি তেল সাশ্রয়ে মন্ত্রীদের গাড়ি কম ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সেতুমন্ত্রী।
এ সময় আমদানি করা ডিজেলের বিষয়ে মন্ত্রী বলেন, আমরা চিন্তা করছি এটা নিয়ে। সব জায়গাতেই কৃচ্ছ্রসাধন করতে হবে। যেমন পরিবহন বলতে মন্ত্রীদেরও তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন গাড়ি নিয়ে অত ছোটাছুটির দরকার নেই। এ কথা একটু আগেও বলেছেন। পরিবহন ভাড়া বাড়ছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ কথা এখন বলতে পারব না। যখন বাড়বে তখন বলতে পারব।