স্থায়ী হবার সম্ভাবনা যে কারণে এখনও শেষ হয়নি

লেখক: Rumie
প্রকাশ: ৮ মাস আগে

Manual7 Ad Code

লন্ডন অফিস: ব্রিটিশ সরকার শুক্রবার তাদের সর্বশেষ ইমিগ্রেশন বোমা ফাটানোর পর অভিবাসী কমিউনিটিতে একটি শব্দই ছড়িয়ে পড়েছে-আতঙ্ক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নতুন ‘অর্জিত বসবাস মর্যাদা’ কাঠামো নিয়ে কাজ শুরু করেছে, যা ব্রিটেনে স্থায়ী হওয়ার প্রচলিত পদ্ধতিকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। খবরের শিরোনামে যে বিষয়টি সবাইকে ভড়কে দিয়েছে তা হলো, স্বল্প আয়ের কর্মী, বিশেষ করে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে হেলথ ও সোশ্যাল কেয়ার ভিসায় আসা ছয় লাখ ১৬ হাজার মানুষের স্থায়ী হতে এখন অন্তত ১৫ বছর অপেক্ষা করতে হতে পারে। এই ঘোষণায় দিশেহারা বোধ করছেন অভিবাসীরা। সেখানে প্রায় এক লাখ বাংলাদেশি সহ ১৫ লাখের বেশি মানুষের জন্য এই প্রস্তাবটি প্রচণ্ড হতাশা তৈরি করেছে। ১৫ বছরের সময়সীমা শুধু দীর্ঘ অপেক্ষাই নয়, পাশাপাশি অন্তত ছয় বার ভিসা নবায়নের এক কারিগরি ভোগান্তি। হাজার হাজার অভিবাসী পরিবার এখন নির্ঘুম রাত কাটাচ্ছে এই ভেবে যে, কীভাবে তারা এই দীর্ঘ সময়ে ভিসার আকাশচুম্বী ফি জোগাড় করবে, অথবা এই দেড় দশকের মধ্যে যদি স্পন্সর কোম্পানি লাইসেন্স হারায় তবে তাদের কী হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code